হ্যাংকসের মিসর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হ্যাংকস
টম হ্যাংকস

একের পর এক ব্যবসায় মার খেয়ে ভাগ্যের অনুসন্ধানে সৌদি আরব যাওয়া। সেখানকার এক ধনাঢ্য রাজাকে দেওয়া ব্যবসার নতুন ধারণা।এই দিয়ে ভাগ্য ফেরানোর চেষ্টা করা। এমনই একটা গল্প নিয়ে হাজির হচ্ছেন টম হ্যাংকস। হলিউড তারকার নিজেরও সর্বশেষ কয়েকটি ছবি সেভাবে সাফল্য পায়নি। কে জানে, আ হলোগ্রাম ফর দ্য কিং ছবির সেই ব্যবসায়ীর মতো হ্যাংকসেরও ভাগ্য ফেরে কিনা। নতুন ছবির নতুন মিশন নিয়ে হ্যাংকস এখন মিসরে। এখানকার হুরগাদা শহরে আর লোহিত সাগরে চলবে শুটিং। ৫৮ বছর বয়সী হ্যাংকস বলেন, ‘প্রথম এই শহরে এলাম। লোহিত সাগর নিয়ে অনেক পড়েছি। মিসরে শুটিং করতে পেরে আমি উচ্ছ্বসিত।’ পিটিআই।