হ্যাথঅ্যাওয়ের বিয়ে-ভাগ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা মিজারেবল ছবিতে অভিনয় করে জিতেছেন গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কারের মতো সম্মাননা। আছেন অস্কারের মনোনয়ন তালিকায়ও। তার পরও এই অর্জনগুলোকে বিয়ের চেয়ে বড় বলে মানছেন না অ্যান হ্যাথঅ্যাওয়ে। গত বছর বিয়ে করেছেন অ্যাডাম শুলম্যানকে। তাঁকে নিয়েই বেশ কেটে যাচ্ছে সময়। হ্যাথঅ্যাওয়ের মতে, ‘অস্কার নিয়ে কিছু ভাবছি না। যদি না-ও জিতি, কিছুই মনে করব না। সঙ্গে আমার স্বামী থাকবে, না জিতলেও কিছু যায়-আসে না।’ তবে এটা ঠিক, হ্যাথঅ্যাওয়ে একের পর এক পুরস্কার ঘরে তুলছেন বিয়ের পরই। তিনি বললেন, ‘অবশ্যই শুলম্যান আমার সৌভাগ্যের মানুষ। কেবল পুরস্কারের ক্ষেত্রেই নয়, আরও অনেক ক্ষেত্রে।’ পিটিআই।