হ্যানয়ে পাঁচ শিল্পীর প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশের পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী হবে। এই শিল্পীরা হলেন কনকচাঁপা চাকমা, মাকসুদা ইকবাল, বিপাশা হায়াত, শামীম সুবরানা ও সামিনা নাফিস। ১০ দিনের সফরে ৩১ মে হ্যানয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তাঁরা। জানা গেছে, ৫ জুন হ্যানয়ের ভিয়েতনাম একজিবিশন সেন্টার ফর কালচার অ্যান্ড আর্টসে উদ্বোধন করা হবে প্রদর্শনীটির। ‘কালারস অ্যাক্রস দ্য বেঙ্গল ডেলটা’ শিরোনামের এই প্রদর্শনী চলবে ৭ জুন পর্যন্ত। আয়োজন করেছে ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং গ্যালারি টোয়েন্টিওয়ান।
বিপাশা হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে আমাদের প্রত্যেকের আঁকা পাঁচটি করে মোট ২৫টি ছবি স্থান পাচ্ছে।’