হ্যারি পটার চরিত্রে আর না: র‌্যাডক্লিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক হয়েছে, আর না। এবার হ্যারি পটার চরিত্রের বাইরে কিছু ভাবতে চান, করে দেখাতে চান অভিনেতা ডানিয়েল র‌্যাডক্লিফ। ওই কথা আগেই জানিয়েছিলেন। এবার বললেন, ‘জে কে রাওলিং যদি হ্যারি পটার সিরিজের আরেকখানা বই লিখেন এবং আমাকে ওই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, রাজি হব না।’ এই ‘না’র পেছনে কোনো মান-অভিমান লুকিয়ে নেই। সেই ছোট্টটি থেকে টানা ১০ বছর এক সিরিজের ছবিতে অভিনয় করে চলেছেন। এরই মধ্যে পকেটে পুড়েছেন তিন কোটি পাউন্ড। এবার ‘হ্যারি পটার’ চরিত্রকে ভেঙেচুরে বেরিয়ে আসতে চান ডানিয়েল র‌্যাডক্লিফ। নিজের ক্যারিয়ার গড়তে চান ফিল্মি লাইনে। ওয়েবসাইট।