হ্যারি পটার থেকে যুদ্ধের ময়দানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার ছবিতে অভিনয়ের পালা শেষ হয়ে যাওয়ার পর কী করবেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ? এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি নিজেও। এবার সম্ভবত কিছুটা হলেও কমবে তার সেই দুশ্চিন্তার ভার। শিশুতোষ চরিত্র হ্যারি পটারের পর র‌্যাডক্লিফ এবার আসছেন অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট-এর মতো যুদ্ধের ছবিতে। হ্যাঁ, আবারও তৈরি হতে যাচ্ছে ধ্রুপদি এই যুদ্ধভিত্তিক ছবি। সেখানে তরুণ জার্মান সৈনিক পল বমারের চরিত্রে অভিনয় করবেন র‌্যাডক্লিফ। ওয়েবসাইট।