হ্যারি পটার পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটারের জাদুর দুনিয়া এত কাল দেখা হয়েছে মনের চোখে আর ছায়াছবির পর্দায়। এবার সামনাসামনি সেই আশ্চর্য জগৎ দেখার সময় এল। ‘হ্যারি পটার’ সিরিজের বইয়ের বিচিত্র সব চরিত্র ও জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সেল অরল্যান্ডো রিসোর্টের ‘হ্যারি পটার থিম পার্ক’।গত শুক্রবার অনুষ্ঠিত হলো ২০ একর জায়গার ওপর স্থাপিত এই হ্যারি পটার থিম পার্কের উদ্বোধনী অনুষ্ঠান। চালু হওয়ার দিনই ব্যাপকভাবে সাড়া জাগায় এ পার্ক। পার্কের বাইরে ভিড় জমায় হাজারো উৎসুক মানুষ। হাজির ছিলেন পর্দার হ্যারি পটার ড্যানিয়েল র‌্যাডক্লিফ নিজেও। ওয়েবসাইট।