হ্যারি পটারের কথা বলাই যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি কি হ্যারি পটার-এর সেই মেয়েটি নাকি?’ এভাবে এমা ওয়াটসনের সঙ্গে খাতির জমানো যাবে? মোটেও না। এমা ওয়াটসনকে এ কথা বলা মানেই বিপদ। আর পাত্তাই পাবেন না এমার কাছে।টেলিগ্রাফ-এর সঙ্গে সাক্ষাৎকারে এমা বলেছেন, সেই পুরুষেরাই সবচেয়ে বাজে, যাঁরা তাঁর সঙ্গে হ্যারি পটার নিয়ে আলাপ জমাতে চান। তবে এর চেয়েও খারাপ পুরুষের দেখা পেয়েছেন তিনি। একজন নাকি তাঁকে বলেছিলেন, তিনি মোটা অথবা অনাকর্ষণীয় মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না। সেই মুহূর্তেই এমা বুঝে ফেলেছিলেন মানুষটি মোটেও সুবিধার নন। অতএব, এমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে এখনই ভাবতে থাকুন, নতুন কী বলা যায়। এএনআই।