হ্যারি পটারের খুদে তারকারা এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার
হ্যারি পটার

হ্যারি পটার ছবির খুদে তারকারা চোখের সামনেই আস্তে আস্তে কেমন বড় হয়ে উঠলেন! অনেকের তো চেহারায়ও চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ করা যায়। হ্যারি পটার সিরিজের আর কোনো ছবি মুক্তি পায় না অনেক দিন হলো। মুক্তি পাওয়ার সম্ভাবনাও তো নেই। তাহলে এখন কী করছেন সেসব তারকা? চলুন, এক ঝলকে জেনে আসা যাক হ্যারি পটার খ্যাত ড্যানিয়েল রেডক্লিফ হ্যারি পটার-এর পর একুস (equus) নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি ভৌতিক ছবি দ্য ওম্যান ইন ব্ল্যাক -এ অভিনয় করেছেন।

এমা ওয়াটসন
এমা ওয়াটসন

বেশ সাফল্যের সঙ্গে তিনি একটি নির্দিষ্ট গণ্ডি থেকে বেরিয়ে এসে একজন সম্মানিত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।রোনাল্ড উয়িসলি চরিত্রে অভিনয় করা রুপার্ট গ্রিন্ট ভক্তদের হতাশ করে আপাতত অভিনয় করছেন না। এই বয়সেই সমাজসেবায় যেন বেশি মন তাঁর। ভালোভাবে জড়িত আছেন বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে। অবাক হবেন এটা জেনে যে বাস্তবে হারমিওন খ্যাত এমা ওয়াটসনের সঙ্গে তাঁর রয়েছে ভাইবোনের মতো সম্পর্ক।হারমিওন গ্রাঞ্জার চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকা বনে যাওয়া এমা ওয়াটসন সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। সৌন্দর্য আর অভিনয় প্রতিভা দিয়ে কোটি ভক্তের হূদয়ে ঠাঁই তো পেয়েছেনই, ঠাঁই হয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। এই গ্রীষ্মেই দ্য ব্লিং রিং ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনয়ের পাশাপাশি চলছে পড়ালেখাও। ২০১০ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল পিপলস ট্রি প্রতিষ্ঠানের মডেল হিসেবে রাজশাহীতে অবস্থিত প্রতিষ্ঠানটির পোশাক কারখানায় কীভাবে পোশাক তৈরি হয়, তা দেখা!ড্র্যাকো ম্যালফয় হিসেবে অভিনয়ের পর টম ফেল্টন তাঁর অভিনয়জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যেন উঠেপড়ে লেগেছেন। অভিনয় করেছেন অস্কারে মনোনীত রাইজ অব দ্য প্ল্যানেট অব দি এপস (২০১১) ছবিতে। তবে অভিনয়ে সফল হওয়ার আগে তাঁর ইচ্ছা ছিল আরেক ভালো লাগা, ‘মাছ শিকার’ নিয়ে অনেক দূর যাওয়ার!নেভিল লংবটম চরিত্রে অভিনয়ের পর ম্যাথু লিউসের চেহারায় ব্যাপক পরিবর্তন দেখা গেল। তাঁকে কোনোভাবেই আর আগের নেভিলের চেহারার সঙ্গে মেলানো যায় না! সংগত কারণেই বিষয়টি সবার নজর কেড়েছে। তবে তিনি এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন এবং মঞ্চনাটকে তাঁকে দেখা যাচ্ছে হরহামেশাই। জিনি উয়িসলি চরিত্রে অভিনয় শেষে বনি রাইট অভিনয়, পড়ালেখা ও মডেলিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ড্যানিয়েল রেডক্লিফ
ড্যানিয়েল রেডক্লিফ
ম্যাথি লিউস
ম্যাথি লিউস

এমনকি নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও খুলে ফেলেছেন, নাম দিয়েছেন—বন বন লুমিইর । হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ওয়ান ছবিতে অভিনয়ের আগে ডাডলে ডার্সলে চরিত্রের হ্যারি মেলিং এতটাই ওজন হারিয়েছিলেন যে চরিত্রটি তাঁর প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল! সৌভাগ্যক্রমে একটি মোটা পোশাক গায়ে জড়িয়ে তবেই শেষরক্ষা হয়েছিল তাঁর! সময় থেমে থাকে না। থেমে থাকে না বয়স। এই তারকারাও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠছেন। ভক্তদের জন্য খুশির উপলক্ষ এটাই যে তাঁরা পড়ালেখা ও দাতব্য কার্যাবলি সম্পাদনের পাশাপাশি অভিনয়টাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন। হ্যারি পটার ছবি আর মুক্তি পাবে না জেনেও আমরা এঁদের এখনো রঙিন পর্দায় দেখতে পাচ্ছি, এটাই কি বড় পাওয়া নয়? শুভকামনা তাঁদের প্রতি । 
l দেব দুলাল গুহ ইন্টারনেট অবলম্বনে

টম ফেল্টন
টম ফেল্টন
রুপাট গ্রিন্ট
রুপাট গ্রিন্ট