হ্যারি পটারের বই পোড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুর লাঠি আর ঝাড়ুর কারিকুরি ছবিজুড়ে। অসম্ভব সব কাজ-কারবার করে বসে এইটুকুন বাচ্চা ছেলেমেয়েরা। জাদুর ঝাড়ুতে করে শূন্যে ভেসে বেড়ায়। কখনো দৈত্য-দানোর সঙ্গে বেধে যায় ধুন্ু্লমার যুদ্ধ। বলছিলাম হ্যারি পটার সিরিজের ছবির কথা। এই সিরিজের সব কটি ছবির মতো জে কে রাওলিংয়ের উপন্যাসও পশ্চিমা দুনিয়ায় সমান জনপ্রিয়। হ্যারি পটার সিরিজের এসব গল্পকে গাঁজাখুরি বলে আখ্যায়িত করেছে সনাতন খ্রিষ্টধর্মাবলম্বীরা। তাদের অভিযোগ, এমন কাহিনি আপামর জনতাকে জাদু ও ডাকিনী-বিদ্যায় উৎসাহিত করে, যা শিশুদের ওপরও বিরূপ প্রভাব ফেলে। সম্প্রতি নিউ মেক্সিকোর এক গির্জায় সনাতন খ্রিষ্টধর্মাবলম্বীরা হ্যারি পটার সিরিজের একটি বই পুড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এর আগেও কয়েকবার হ্যারি পটার-এর বই পোড়ানো হয়েছে। ওয়েবসাইট।