হ্যালি বেরির বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালি বেরি
হ্যালি বেরি
এক্স-মেন সিরিজে কাজ করছেন সেই ২০০০ সাল থেকেই। আগের তিনটি সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তবে মে মাসে মুক্তির অপেক্ষায় থাকা এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট ছবিতে হ্যালি বেরির চরিত্রটি দেখা যাবে একটি মাত্র দৃশ্যে। এই ছবিতে ‘স্টর্মে’র চরিত্রে অভিনয় করা বেরির পুরো ছবিতে নাকি একটাই সংলাপ!
বেরি নিজে অবশ্য আগেই জানিয়েছিলেন, এবারের চরিত্রটি খুব বড় হবে না। গত বছর অক্টোবরে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। সন্তানসম্ভবা থাকার কারণে শুটিংয়ে খুব বেশি কাজ করতে পারবেন না ভেবেই তাঁর চরিত্রটি ছোট রাখা হয়েছিল। কিন্তু তা-ই বলে সেটি নেমে আসবে মাত্র একটি দৃশ্য আর একটি সংলাপে! এএনআই।