হ্যালি বেরির সৌরভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই স্কুলে পড়ার বয়স থেকেই সুগন্ধি নিয়ে খুব বেশি মাথাব্যথা হ্যালি বেরির। ‘আমি সব সময় চাইতাম, আমার ব্যবহূত সুগন্ধিটা হবে ক্লাসের অন্য মেয়েদের চেয়ে একদম আলাদা। প্রায় সময় অনেক রকম সুগন্ধি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতাম আমি। কেউ বুঝতে পারত না কোন ব্র্যান্ডের সুগন্ধি মেখেছি।’ ফিমেলফার্স্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন হ্যালি বেরি। হঠাৎ এই সুগন্ধির প্রসঙ্গ আসার কারণও অবশ্য আছে। খুব শিগগির বাজারে আসছে হ্যালি বেরির নিজস্ব সুগন্ধি ‘রিভিল’। প্রসাধন সামগ্রী নির্মাতাপ্রতিষ্ঠান কটির সহায়তায় হ্যালি তৈরি করছেন রিভিল নামের এই সুগন্ধি। ওয়েবসাইট।