হ্যালির আশীর্বাদ ডায়াবেটিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালি বেরি
হ্যালি বেরি

ডায়াবেটিস যখন আর সবার জন্য আতঙ্ক, হ্যালি বেরির কাছে তখন তা আশীর্বাদ! বেশ আনন্দের সঙ্গেই তিনি বলছেন, ‘ডায়াবেটিস ভালো তো।’বুঝুন অবস্থা! তবে কেন প্রিয়, তার ব্যাখ্যা দিলেন সন্তানসম্ভবা এই তারকা। বলে রাখা ভালো, অস্কার জেতা এই তারকার বয়স এখন চলছে মোটে ৪৬। এখনো আকর্ষণীয় হলিউড অভিনেত্রীদের কাতারে বেশ ওপরেও আছেন দাপটের সঙ্গে! এবার শুনুন ব্যাখ্যা, ‘১৯ বছর বয়স থেকে ডায়াবেটিস, তাই তখন থেকেই নিজের দেখভাল করছি। এ কারণেই এখনো আমাকে দেখতে তরুণী-তরুণীই লাগে। ডায়াবেটিস আমার জন্য আশীর্বাদ। নিজের খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আর এ কারণেই এই বয়সে মা হওয়ার সৌভাগ্য হচ্ছে।’ পিটিআই।