হ্যালো ৮৯২০-এ জয়শ্রী জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে কাজ করছে ‘ব্রাইটার টুমোরো’ নামের একটি সংগঠন। এই সংগঠনের আহ্বায়ক জয়শ্রী জামান। জয়শ্রী গত বছরের সেপ্টেম্বরে তাঁর দুই সন্তানকে হারান। তারা দুজনই একসঙ্গে আত্মহত্যা করেছিল। জয়শ্রী জামানকে নিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত হয় একটি প্রতিবেদন। সেই জয়শ্রীই এবার আসছেন এবিসি রেডিও ৮৯.২-তে ‘ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ৮৯২০’ অনুষ্ঠানে। আজ রাত ১১টা ২০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি। আরজে কিবরিয়ার সঙ্গে জয়শ্রী বলবেন তাঁর গল্প।