হয়ে গেল বিড়ালপাখির আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে স্বাধীন ধারার নির্মাতাদের কৌতূহল বেশ। এসব নিয়ে অহেতুক মাতামাতি করতে গিয়ে তরুণেরা যেন নিজেদের চলচ্চিত্র ভাষার সঙ্গে আপস না করেন, সে জন্য আয়োজন করা হয় ‘বিড়ালপাখির মজমা’।

১৫ জুলাই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সিনেপ্লেক্স মিলনায়তনে ছিল বিড়ালপাখি সিনেক্লাবের নিয়মিত আসর ‘বিড়ালপাখির মজমা ৩.০’। আসরটির আহ্বান করেন নির্মাতা কামার আহমাদ সাইমন। ছিলেন শুনতে কি পাও ছবির প্রযোজক সারা আফরীন। আড্ডায় কান, বার্লিন, লোকার্নোসহ বেশ কয়েকটি উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা বিনিময় করেন কামার। এ ছাড়া আলোচনা হয় চলচ্চিত্র নির্মাণে অর্থ সংগ্রহের প্রস্তুতি ও প্রতিবন্ধকতা, উৎসবে পুরস্কার পাওয়া কয়েকটি চলচ্চিত্র নিয়ে। সঞ্চালনা করেন বিড়ালপাখি সিনেক্লাবের প্রতিষ্ঠাতা ইশতিয়াক জিকো।

এই আড্ডায় নিয়মিত সিনেমাও দেখানো হয়। বিভিন্ন আসরে বক্তৃতা দিয়েছেন নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ, অধ‍্যাপক নাদির জুনাইদ, কবি ও বিশ্লেষক সুমন রহমান, নৃবিজ্ঞানী মানস চৌধুরী, স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর, নির্মাতা ও প্রযোজক মোস্তফা সরয়ার ফারুকী, মেঘদলের কণ্ঠশিল্পী শিবু কুমার শীল, এনিমেটর মনিরুজ্জামান শিপু, অভিনয়শিল্পী মিশা সওদাগর প্রমুখ।