হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নির্মাণ করা হবে নতুন চলচ্চিত্র ‘কে’
কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নির্মাণ করা হবে নতুন চলচ্চিত্র ‘কে’

জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কে’। চলচ্চিত্রটির শুটিংও শুরু হবে ১৩ নভেম্বর—এই কথাসাহিত্যিকের জন্মদিনে।

‘কে’ চলচ্চিত্রে অভিনয় করবেন তমা মির্জা
‘কে’ চলচ্চিত্রে অভিনয় করবেন তমা মির্জা

‘কে’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন তরুণ পরিচালক আলম আশরাফ। তবে হ‌ুমায়ূন আহমেদকে উৎসর্গ বা তাঁর জন্মদিনে শুটিং শুরু হলেও ছবির গল্পের সঙ্গে এই কথাসাহিত্যিকের কোনো উপন্যাস বা গল্পের মিল থাকবে না। হ‌ুমায়ূন-ভক্ত বলেই এ উদ্যোগ, এমনটাই জানিয়েছেন নির্মাতা।

আলম আশরাফ বললেন, ‘আমাদের পুরো টিমটাই হ‌ুমায়ূন আহমেদের ভক্ত। তাই ওই দিনই কেক কেটে আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং শুরু করার ইচ্ছা।’

‘কে’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত হয়েছেন অভিনয়শিল্পী তমা মির্জা, শাহরিয়াজ, কচি খন্দকার, ডন প্রমুখ।

নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘চলচ্চিত্রটির গল্প অসাধারণ। এ কারণেই কাজ করা।’