১ অনুষ্ঠানের জন্য সালমানের দর পৌনে ২ কোটি রুপি!
কোনো অনুষ্ঠানে নামীদামি তারকা উপস্থিত হওয়া মানেই সে অনুষ্ঠানের কদর বাড়া। বিষয়টি ভালোভাবেই জানেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পারিশ্রমিক হিসেবে তিনি দাবি করেছেন মাত্র পৌনে দুই কোটি ভারতীয় রুপি!একের পর এক হিট ছবি উপহার দিয়ে বলিউডে এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন সালমান খান। শীর্ষস্থানীয় তারকাদের কাতারে নিজেকে শামিল করায় তাঁর বাজারদর আকাশছোঁয়া হবে—এটাই স্বাভাবিক। কিন্তু কেবল একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই পৌনে দুই কোটি রুপি হেঁকে সবাইকে একটু হকচকিয়েই দিয়েছেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এই মুহূর্তে সালমান অভিনয়ের পারিশ্রমিক বাবদ ছবিপ্রতি ২৩ থেকে ২৭ কোটি ভারতীয় রুপি নিচ্ছেন। আর কোনো পণ্যের প্রচারণা বাবদ প্রতিদিন তিনি পান দেড় কোটি রুপি। অন্যদিকে, সালমানের চিরপ্রতিদ্বন্দ্বী শাহরুখ খান প্রতি ছবিতে পারিশ্রমিক পাচ্ছেন ২০ থেকে ২৫ কোটি রুপি। দুই খান সাহেবের ছবির পারিশ্রমিক প্রায় কাছাকাছি হলেও, পণ্যের প্রচারণার ক্ষেত্রে শাহরুখ বাজারদরে সালমানের চেয়ে কিছুটা এগিয়ে। এ কাজে অংশ নিয়ে শাহরুখ প্রতিদিন পকেটে ভরেন দুই থেকে তিন কোটি রুপি। এখন দেখার বিষয় হলো, অনুষ্ঠানে যোগ দিতে সালমান পৌনে দুই কোটি রুপি পারিশ্রমিক হাঁকার পর শাহরুখও সেই একই পথে হাঁটেন কি না!