১ এপ্রিল ‘আমার বন্ধু রাশেদ’
কথা ছিল, আমার বন্ধু রাশেদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ মার্চ। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচালক মোরশেদুল ইসলাম জানান, ছবিটি ১ এপ্রিল মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি. ও মনন চলচ্চিত্র।জানা গেছে, আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই থাকছে আমার বন্ধু রাশেদ ছবির ওয়েবসাইট উদ্বোধন। আজ বিকেলে চ্যানেল আই ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। www.amaৎbondhuৎashed.com ঠিকানার এই ওয়েবসাইটে থাকছে ছবির কাহিনি, চিত্রনাট্য, স্থিরচিত্র, শিল্পীদের কথাসহ নানা কিছু।সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়েছে। মোরশেদুল ইসলাম বলেন, ‘উৎসবে সারা দেশ থেকে অনেক শিশু প্রতিনিধি এসেছিল। তাদের জন্যই কেন্দ্রীয় গণগ্রন্থাগারে ওই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।’ তিনি আরও বলেন, ‘এবার আমরা ঢাকা ও ঢাকার বাইরের পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। তবে ছোট পর্দায় দেখানোর ব্যাপারে এখনই কিছু ভাবছি না।’