১ ফেব্রুয়ারি পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় পথনাট্যোৎসব। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় সপ্তাহব্যাপী উৎসবের এবারের স্লোগান ‘নির্মূল করো প্রতিক্রিয়া, প্রগতিরে করো নিঃশঙ্কা’। উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব চন্দন রেজা জানান, এবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৫টি দল নাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন থাকছে পাঁচটি নাটক। উৎসব উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ১৯৮৫ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানে নতুনত্ব আনার জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসেই পর্যায়ক্রমে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও কুষ্টিয়ায় এই পথনাট্যোৎসবের আয়োজন করা হবে। এসব উৎসবে প্রায় ১২০টি নাটকের দল অংশ নেবে।