১০ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন যত যাচ্ছে, অর্থ ও যশ দুটিই তত বাড়ছে অস্কারজয়ী ওস্তাদ সুরকার এ আর রহমানের। সম্প্রতি তাঁর ব্রিটেনের তিনটি অনুষ্ঠান আগাম বিক্রি হয়েছে। জুনে সংগীতভিত্তিক বিশ্ব সফরে যাবেন রহমান। ওই সময় ব্রিটেনে গিয়ে ২৩ জুলাই ম্যানচেস্টারে, ২৪ জুলাই বার্মিংহামে ও ২৫ জুলাই লন্ডনে তিনটি অনুষ্ঠান করবেন তিনি। এই তিনটি অনুষ্ঠান আগাম কিনে নিয়েছেন সালমান খান অভিনীত বীর ছবির প্রযোজক বিজয় গালানি। গত সপ্তাহে মুম্বাইয়ে এই বিক্রির ব্যাপারটি পাকা হয়। অনুষ্ঠান তিনটি বিজয় কত টাকায় কিনেছেন, তা এখনো তিনি খোলাসা করেননি। তবে শোনা যাচ্ছে, তা নাকি প্রায় ১০ কোটি রুপি! ওয়েবসাইট।