১০ কোটি রুপির প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে অভিনয় করেননি আমির খান। অথচ সেই ছবির জন্যই তাঁকে ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ছবিটির টিভি স্বত্ব কিনে নেওয়ার জন্য একটি টেলিভিশন চ্যানেল সম্প্রতি এই দাম হাঁকিয়েছে। ছবিটির নাম পিপলি লাইভ। আমির খানের প্রযোজনা সংস্থা থেকে বানানো হয়েছে ছবিটি। শুধু এ কারণেই নাকি এমন আকাশছোঁয়া দামে কিনে নেওয়া হচ্ছে এর টিভি স্বত্ব। অথচ পিপলি লাইভ-এর নির্মাণ ও প্রচারণার পেছনেও এত টাকা খরচ হয়নি বলে বলিউডের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। ওয়েবসাইট।