১০ ডিসেম্বর ঢাকায় ‘শাহরুখ নাইট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন হলেও সত্যি! বলিউডের সুপারস্টার শাহরুখ খান আসছেন বাংলাদেশে। ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘শাহরুখ নাইট’। ঢাকায় শাহরুখ খানের আসার ব্যাপারটি গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। ‘শাহরুখ নাইট’ আয়োজন করছে এই অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি।জানা গেছে, শাহরুখ খানের সঙ্গে আসছেন বলিউড-তারকা রানী মুখার্জি, প্রীতি জিনতা, অর্জুন রামপাল, মালাইকা অরোরা ও সংগীতশিল্পী নিরাজ শ্রীধর। থাকছেন একজন বিশ্বখ্যাত কোরিওগ্রাফারও।স্বপন চৌধুরী বললেন, ‘শাহরুখ খানকে বাংলাদেশে আনার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করছি। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এরই মধ্যে প্রয়োজনীয় সব অনুমতি পাওয়া গেছে। এখন বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে।’তিনি জানান, ছয় ঘণ্টপার ‘শাহরুখ নাইট’ আয়োজনের টিকিটের আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা। আগামী অক্টোবর মাসে সারা দেশে টিকিট বিক্রি শুরু হবে। আর্মি স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হবে।শাহরুখ খান ঢাকায় আসবেন ৯ ডিসেম্বর। অনুষ্ঠানের পরদিন ১১ সেপ্টেম্বর সকালে ফিরে যাবেন ভারতে। ওই দিন সন্ধ্যায় হায়দরাবাদে আরেকটি কনসার্টে অংশ নেবেন তিনি।