১০ ডিসেম্বর ‘মানবাধিকার সংগীত উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘মানবাধিকার সংগীত উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটায়। এই সংগীত উৎসবে গান করবেন সাবিনা ইয়াসমীন, ফাহমিদা নবী, কৃষ্ণকলি, শান্তনু বিশ্বাস, সোলস ও দলছুট।‘বৈষম্য নিরসনে সোচ্চার হোন’ স্লোগান নিয়ে এই উৎসবের আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। এ আয়োজন প্রসঙ্গে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বললেন, ‘আমরা মানবাধিকার ও সুশাসনের জন্য কাজ করি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এবার ১৩ জন মানবাধিকারকর্মীকে সম্মাননা ও পদক দেওয়া হবে। এই মানবাধিকারযোদ্ধারা তৃণমূল পর্যায়ে কাজ করছেন। তাঁরা একেবারেই অপরিচিত। একটি জুরি বোর্ড সারা দেশ থেকে তাঁদের নির্বাচন করেছে। তাঁদের হাতে পদক তুলে দেবেন খুব পরিচিত মানবাধিকারযোদ্ধারা। এরপর থাকবে সংগীত উৎসব। এখানে শিল্পীরা গানের ফাঁকে ফাঁকে মানবাধিকারের কথা বলবেন। মানবাধিকার সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মানবাধিকার সনদের ব্যাপারে বর্তমান প্রজন্মকে সচেতন করা এই উৎসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’এই উৎসব সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।