প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল বিকেলে শুরু হয়েছে ‘টেন ডাইমেনশনস’ শীর্ষক দশ তরুণ শিল্পীর যৌথ চিত্রকলা প্রদর্শনী।
তাঁরা সবাই ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের এমএফএ দ্বিতীয় পর্বের ১৭ ব্যাচের শিক্ষার্থী।
রোববার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও শিল্পী বিশ্বজিৎ গোস্বামী।
প্রদর্শনীতে অংশ নিয়েছেন রাজিব হোসেন ভূঁইয়া, মেহনাজ তাবাসসুম, নির্মল অধিকারী, জিন্নাতুন জান্নাত, ফেদেয়া শাহনাজ, মিহান, অপরাজিত রহমান, নুসরাত জাহান, অনুরাধা সাহা ও আরিফা ইভানা। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।