১০ বছর পর একই ফ্রেমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর আগে স্বামী-স্ত্রী মিলে অভিনয় করেছিলেন কাভি খুশি কাভি গম ছবিতে। একেবারে পরিবারকেন্দ্রিক, আবেগঘন একটি ছবি ছিল। ২০০০ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ছবিটি। এরপর জয়া বচ্চন রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, আর অমিতাভ বচ্চন অভিনয়ে। ১০ বছর পর তাঁরা দুজন ফের একত্রে কাজ করতে যাচ্ছেন। তবে কোনো ছবিতে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে অমিতাভ-জয়াকে দেখা যাবে। সোমবার অমিতাভ শুটিংয়ের কাজ করেছেন। গতকাল মঙ্গলবার জয়ার শুটিংয়ে আসার কথা। টাটার স্বর্ণালংকারের ওই বিজ্ঞাপনচিত্রে জয়ার হাতে চুড়ি পরিয়ে দেবেন অমিতাভ, আর জয়া অমিতাভকে পরিয়ে দেবেন একটি আংটি। ওয়েবসাইট।