১০ বছর পর বিটিভির নাটকে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাতে দেখানো হবে ‘জলচৌকি’। নাটকটি লিখেছেন ফজলুল করিম, প্রযোজনা করেছেন দিলীপ দাস। এ নাটকে অভিনয় করেছেন রওশন আরা হোসেন। কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?এখন খুব ভালো আছি। অনেক দিন নানা সমস্যায় ভুগতে হয়েছে। পায়ের সমস্যাটা বেশি ভুগিয়েছে। এদিকে মেয়ে অসুস্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওর কাছে যেতে হয়েছে। সেখানে আমিও চিকিৎসা করিয়েছি। আসলে বয়স হয়েছে তো। এখন তো সমস্যা লেগেই থাকবে। তবে চিকিৎসার পর আবার নাটক করতে পারছি। বিটিভিতে কত দিন পর কাজ করলেন?তা প্রায় ১০ বছর তো হবেই। এবার বিটিভিতে গিয়ে খুব ভালো লেগেছে। কারণ, ঢুকতে কেউ বাধা দেয়নি। আমরা তো শিল্পী। শিল্পীদের কালো তালিকা করা কোনো সভ্য দেশের মানুষের কাজ? শিল্পীরা নাটক ও গানের মধ্য দিয়ে সব সময় প্রকাশ্যে সত্য কথা বলেন। এটা কি তাঁদের অপরাধ? আমার রাজনৈতিক পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কিন্তু তার জন্য অন্য পক্ষ এসে আমার শিল্পীসত্তার ওপর আঘাত হানবে? বিটিভিতে যাওয়ার পর অনেক স্মৃতি এসে ভিড় করেছে। আশির দশকের সেই সকাল-সন্ধ্যা ধারাবাহিকের কথা বেশি মনে পড়েছে। ওই সময়ের মতো এখন আর দুর্ধর্ষ প্রযোজক নেই। সবাই তরুণ এবং নতুন। অনেককেই চিনি না। আর পরিবেশটাও বেশ বদলে গেছে। মানুষগুলো আবেগ আর ভালোবাসার জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। ‘জলচৌকি’ নাটকটির কথা বলুন।নাটকের গল্পের মধ্যে আবেগ আছে, মা তার যে ছেলেমেয়ের বাসায় যান; সঙ্গে নিজের জলচৌকিটা নিয়ে যান। মায়ের কাছে এটি অমূল্য সম্পদ। কিন্তু ছেলেমেয়েরা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। অ্যাপার্টমেন্টে থাকছে। অনেক কিছুই তাদের কাছে মানানসই বলে মনে হয় না। এ তালিকায় আছে জলচৌকিটাও। এ নিয়ে মায়ের সঙ্গে সবার এক ধরনের টানাপোড়েন চলে। আর এর পরিণতিটাও হয় ভয়াবহ। আর কোনো নাটক করছেন?ঢাকায় ফেরার পর কয়েকটা নাটকে কাজ করার প্রস্তাব পেয়েছি। আসলে জুন মাসের প্রথম সপ্তাহে আমি আবার নিউইয়র্কে যাচ্ছি। তাই আর কোনো কাজ হাতে নিতে চাইনি। ডিসেম্বরে ফিরে আসার পর কিছু কাজ করার ইচ্ছা আছে। বিনোদন প্রতিবেদক