১০ বছর পর শাহেদ-রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি অভিনেতা শাহেদ শরীফ খান এবং নৃত্যশিল্পী ও অভিনেত্রী রিয়া প্রথম টিভি বিজ্ঞাপনে কাজ করেন আজ থেকে প্রায় ১০ বছর আগে। সেটি ছিল একটি রংয়ের বিজ্ঞাপন। প্রায় ১০ বছর পর আবার টিভি বিজ্ঞাপনের জন্য কাজ করতে যাচ্ছেন শাহেদ ও রিয়া। কুয়াকাটায় কাল শুক্রবার থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেবেন তাঁরা। এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন। নির্মাণ করবেন আনজাম মাসুদ। জিংগেল-ভিত্তিক বিজ্ঞাপনের কথা লিখেছেন আনজাম মাসুদ নিজেই—‘সূর্য উঠবে, সূর্য ডুববে আমার আঙিনায়/সাগরসৈকতে সবুজের মাঝে, জীবন ঠিকানা পেতে চায়/কথার জিংগেলটিতে কণ্ঠ দিয়েছেন কণা।’শাহেদ বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে আমি এবং রিয়া রঙের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এ ছাড়া একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছিলাম। তা ছাড়া কুয়াকাটায় প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনের শুটিং করতে যাচ্ছি। সব মিলিয়ে বেশ ভালো লাগছে।’