১০ মিনিটে ৫০ লাখ রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মিনিট নৃত্য পরিবেশনের জন্য ৫০ লাখ রুপি পারিশ্রমিক পাচ্ছেন সামিরা রেড্ডি। লক্ষেৗতে ইংরেজি নববর্ষের এক অনুষ্ঠানে নাচবেন তিনি। এই অনুষ্ঠানে ‘মুন্নি বদনাম’, ‘শিলা কি জওয়ানি’, ‘ইশক দুহাই’ গানগুলোর সঙ্গে নাচবেন তিনি। গত বছর এ ধরনের অনুষ্ঠান করেননি সামিরা। এ বছর তিনি বেশ আগ্রহী। ভক্তদের এভাবেই নতুন বছরের শুভেচ্ছা জানাতে চান তিনি। জানিয়েছে এক সূত্র।জানা গেছে, এই নাচে দুবার পোশাক পাল্টাবেন সামিরা। তবে কী ধরনের পোশাক পরবেন—তা এখনো চূড়ান্ত করেননি। মিড ডে।