১০ লাখ টাকায় আমন্ত্রণ
১০ লাখ টাকায় তৌসিফের নতুন অ্যালবামের সব স্বত্ব কিনে নিয়েছে সিডি চয়েস। অ্যালবামের নাম আমন্ত্রণ। এর আগে তৌসিফের ছয়টি অ্যালবাম বের করেছে জি-সিরিজ। তৌসিফ বললেন, ‘আমার ৭ নম্বর অ্যালবামটিও জি-সিরিজ থেকেই বের করতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়নি। এদিকে অ্যালবামটি প্রকাশের ব্যাপারে সিডি চয়েস আগ্রহ প্রকাশ করে।’সিডি চয়েস সূত্রে জানা গেছে, আমন্ত্রণ অ্যালবামটি বাজারে আসবে ১৫ অক্টোবর।তৌসিফ আরও বলেন, ‘অ্যালবামটির জন্য সিডি চয়েসের সঙ্গে ১০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। অনেক পরিশ্রম করে আমরা শিল্পীরা একটি অ্যালবামের কাজ শেষ করি। কিন্তু তার জন্য যদি যথাযথ সম্মানী না পাই, সেটা আমাদের জন্য খুবই কষ্টের। এখন শুধু অডিও সিডি বিক্রি করে টাকা তোলা সম্ভব নয়, এটা ঠিক। কিন্তু এখন গানের নানা ব্যবহার বেড়েছে এবং সবই লাভজনক।’ তৌসিফের অন্য অ্যালবামগুলো হলো—অভিপ্রায়, অপেক্ষা, অন্বেষণ, অনুুক্ষণ, অণুকাব্য ও অনিদ্রা।