১০ শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী দশটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার শুরু হয়েছে ‘সৃজনে ও শেকড়ে-৬’ শীর্ষক দলীয় প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে বারো দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী হাশেম খান। প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন নাসিম আহমেদ নাদভী, গোলাম ফারুক, আহমেদ শামসুদ্দোহা, ওয়াকিলুর রহমান, সাইদুল হক, আতিয়া ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ ইকবাল, মোস্তফা জামান ও রনি আহমেদ।‘সৃজনে ও শেকড়ে-৬’ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা সৃজন-উৎকর্ষে নানা দিক থেকে বৈচিত্র্যময় এবং বাংলাদেশের চিত্রকলাকে বিষয় ও আঙ্গিকে সমৃদ্ধ করার জন্য নিরন্তর চেষ্টা করেছেন। ছবিগুলো দেখে মনে হয়েছে, তাঁদের চিন্তা ও চেতনার জগৎকে উদ্দীপ্ত করছে ঐতিহ্য, মানুষের বাঁচার আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, হতাশা ও বেদনা। কেউ আধা বিমূর্ত ও বিমূর্ততার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চেয়েছেন। প্রদর্শনী চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।