১০ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ১০ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ! যতই সঙ্গে থাকুক প্যারাসুট, ঝাঁপ দেওয়াটা কম সাহসের কথা নয়! সেই সাহসই দেখালেন সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়া বলিউড তারকা সালমান খান। শখের বশে নয়, কোমল পানীয় মাউন্টেন ডিউর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের প্রয়োজনে সালমানকে দিতে হয়েছে এই দুঃসাহসী ঝম্প। ‘সবারই কোনো না কোনো বিষয়ে ভয় কাজ করে। ভয়কে জয় করার সেরা উপায় ভয়ের মুখোমুখি হয়ে তার মোকাবিলা করা। ভয় পেয়ে রণে ভঙ্গ দেওয়া মানে ভয়ের কাছে হেরে যাওয়া।’ বলেছেন সালমান খান। ওয়েবসাইট।