১০টি গান দেড় শ মিনিটে হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিফ, অবসরের ঘোষণার পর আবারও গানে ফিরলেন। ব্যস্ততা কেমন?গান থেকে অবসরের সিদ্ধান্তে আমার ভক্ত-শ্রোতারা খুব মর্মাহত হয়েছিলেন। তাঁদের জন্যই আবার গানে ফিরছি। চলচ্চিত্রের চারটি গানে কণ্ঠও দিয়েছি। মনে হয়েছে, চলচ্চিত্রে শৌখিন সংগীত পরিচালকের সংখ্যা বেড়ে গেছে। এতে করে গানের সংখ্যা বাড়লেও মান পড়ে যাচ্ছে। তাই বুঝে-শুনে গান করছি।গানে ফিরেই শ্রোতাদের হাতে নতুন একটি অ্যালবাম তুলে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন...হ্যাঁ, এক্সপ্রেম অ্যালবামটি ভালোবাসা দিবসে প্রকাশের ইচ্ছা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থার কারণে সাহস পাইনি। পয়লা বৈশাখে ইচ্ছা আছে। এরই মধ্যে আমার দীর্ঘদিনের পথচলার সঙ্গী প্রদীপ সাহা ছেলে ও রাজেশ মেয়ের বাবা হয়েছেন। এ কারণেও অ্যালবামটির কাজ পিছিয়ে নিতে হয়েছে।তাহলে অ্যালবামটি কবে নাগাদ শ্রোতারা হাতে পেতে পারেন?আমি পুরোপুরি প্রস্তুত। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি এবং প্রদীপ ও রাজেশের পারিবারিক ব্যস্ততা কমে গেলেই রেকর্ডিং শুরু করে দেব। অ্যালবামটির ১০টি গান শেষ করতে আমার দেড় শ মিনিটের বেশি সময় লাগবে না। কারণ, একটি গানের রেকর্ডিং শেষ করতে ১৫ মিনিটের বেশি সময় লাগে না।শুনলাম, গান করতে মালয়েশিয়া যাচ্ছেন?ঠিকই শুনেছেন। আগামী ১ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গান করব। মালয়েশিয়ায় এটি আমার প্রথম কনসার্ট। তাই আমিও বেশ উচ্ছ্বসিত। এই অনুষ্ঠানে আরও গান করবেন কোনাল, শশী ও ক্ষুদে গানরাজের আশা। এবার ক্রিকেট প্রসঙ্গে কিছু বলুন...প্রিয় খেলোয়াড় আশরাফুল আবারও বাংলাদেশ দলে খেলছেন। আমি খুবই খুশি। ২১ মার্চ খেলা দেখতে শ্রীলঙ্কায় যাচ্ছি। ফিরব ২৯ মার্চ। শ্রীলঙ্কায় কি শুধুই খেলা দেখতে যাবেন?সংগীতশিল্পী কনার মাধ্যমে শ্রীলঙ্কান সংগীত পরিচালক ইরাজের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে চমৎকার বন্ধুত্বও হয়েছে। শ্রীলঙ্কায় যাওয়ার কথা শুনে ইরাজ আমাকে একটি গান করার প্রস্তাব দিয়েছেন। হয়তো তাঁর সুরে গানটি করব।বৈশাখী টেলিভিশনের ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি প্রসঙ্গে কিছু বলুন...‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে আমার অনেক না-বলা কথা বলেছি। দর্শকেরা আমার সম্পর্কে নতুন অনেক কিছুই জানতে পারবেন।