১০৮ বছরের উচ্চাঙ্গসংগীতের সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সারেগামা প্রকাশ করেছে ১৯০২ সাল থেকে ২০১০, অর্থাৎ গত ১০৮ বছর পর্যন্ত বিখ্যাত শিল্পীদের গাওয়া দুর্লভ উচ্চাঙ্গসংগীতের ১৪টি অডিও সিডি। দ্য বেস্ট অব ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এভার নামের সংকলনের এই অডিও সিডিগুলো ভারতীয় উচ্চাঙ্গসংগীতেরক্রমবিকাশের ইতিহাসও বটে। এই সংকলনের উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছেন গওহর জান, ওস্তাদ কালে খান, মাস্টার দীননাথ মঙ্গেশকর, লক্ষ্মী বাঈ যাদব, ওস্তাদ রহমত খান, পদ্মাবতী শালিগ্রাম, জোহরা বাঈ আম্বালাওয়ালি, সুরেস বাবু মানে, বেগম আক্তার, আবদুল করিম খান, সওয়াই গান্ধর্ব, ওস্তাদ ফাইয়াজ খান, ডি ভি পালুসকর, গাঙ্গুবাঈ হাঙ্গল, নিসার হুসেন খান, নাজাকাত আলী খান, সালামত আলী খান, পণ্ডিত ভীমসেন যোশী, কুমার গান্ধর্ব, পণ্ডিত যশরাজ, কিশোরী আমনকর, ওস্তাদ গুলাম মুস্তফা খান প্রমুখ। সংকলনটি ঢাকায় এনেছে মগবাজার গ্র্যান্ড প্লাজার ইউনিভার্সেল মিউজিক।