১১ অক্টোবর যুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের পর সিডি আকারে প্রকাশিত হচ্ছে এলআরবির নতুন অ্যালবাম যুদ্ধ। এলআরবির অন্যতম সদস্য আইয়ুব বাচ্চু জানান, গত মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের সঙ্গে তাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। ১১ অক্টোবর অ্যালবামটি বাজারে আনবে প্রতিষ্ঠানটি। আইয়ুব বাচ্চু বলেন, ‘যুদ্ধ অডিও সিডি আকারে কবে আর কোন প্রতিষ্ঠান থেকে বের করব, তা নিয়ে একটু মানসিক চাপের মধ্যে ছিলাম। এখন নিশ্চিন্ত হতে পেরেছি। শ্রোতারা অ্যালবামটি হাতে পাবেন ১১ অক্টোবর। তার আগের দিন সংবাদ সম্মেলনে অ্যালবামের মোড়ক খোলা হবে।’ এলআরবির সর্বশেষ অ্যালবাম স্পর্শ এসেছিল চার বছর আগে।