৯/১১-এ ক্ষতিগ্রস্তদের পাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯/১১-এ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছেন বিয়ন্স নোয়েলস। রেকর্ড করেছেন কতগুলো পুরোনো কান্ট্রি গান। গানগুলো নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে গড ব্লেস দ্য ইউএসএ নামের একটি অ্যালবাম। তার আগে আইটিউনস এবং বিয়ন্সের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে গানগুলো। আর এই গান থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে নিউইয়র্ক পুলিশ, ফায়ার উইডোজ এবং চিলড্রেনস বেনিফিট ফান্ডের হাতে। ১৯৮৪ সালে লি গ্রিনউডের গাওয়া গানগুলো নতুন করে গেয়েছেন বিয়ন্স।২০০৮ সালে বারাক ওবামার নির্বাচনী প্রচারণার জন্য নতুন করে গানগুলো গেয়েছিলেন বিয়ন্স। কিন্তু ওই সময় অপ্রকাশিতই রয়ে গিয়েছিল গানগুলো। ওয়েবসাইট।