১১ জানুয়ারি ‘মিডিয়া পিকনিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘মিডিয়া পিকনিকের’ আয়োজন করেছে ১১ জানুয়ারি। আয়োজক কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন পাঠান জানান, এবার মিডিয়া পিকনিক অনুষ্ঠিত হবে সাভার ডেইরি ফার্মে। এর পৃষ্ঠপোষকতা করছে প্লাটিনাম পূর্বাচল সিটি। টেলিভিশন-সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও প্রযোজকদের এই মিলনমেলায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের ঠিকানা: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফ্ল্যাট-১-বি, বাড়ি-১২০, সড়ক-১, ব্লক-এফ, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টস, ফ্ল্যাট-এ-৩, বাড়ি-৪৮, সড়ক-১১, ব্লক-সি, বনানী, ঢাকা। লাইট অ্যান্ড শ্যাডো, বাড়ি-৫৩ (অষ্টম তলা), সড়ক-৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা। বিজ্ঞপ্তি।