১১ জুটির ডুয়েট টাইমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুটি নিয়ে ঈদ আয়োজনে আসছে ডুয়েট শিল্পীর গান নিয়ে অনুষ্ঠান ‘ডুয়েট টাইমস’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন কামরুজ্জামান রঞ্জু। ‘ডুয়েট টাইমস’-এ জুটি বেঁধে অংশগ্রহণ করছেন বালাম-জুলি, কোনাল-পৃথ্বীরাজ, রাজিব-নীলা নাজ, শফিক তুহিন-রন্টি, কণা-কিশোর, ইবরার টিপু-পড়শী, ইবরার টিপু-ঝিলিক, পড়শী-জুয়েল, পড়শী-বেলাল খান, নির্ঝর-ইমরান ও আর্নিক-ইমরান।কামরুজ্জামান রঞ্জু বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পীদের মধ্যে অনেকেই একে অপরের সঙ্গে জুটি বেঁধে অনেক দ্বৈত গান করেছেন। অনেকের কাছেই তাঁরা সিংগার কাপল। এসব জনপ্রিয় জুটির গান নিয়ে আগামী ঈদ উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘ডুয়েট টাইমস’। আশা করছি, অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।কামরুজ্জামান রঞ্জুর পরিচালনায় তিন পর্বের এ অনুষ্ঠানটিতে প্রতি পর্বে চারটি করে গান থাকবে। সামনের ঈদে একুশে টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।