১১ বছরে বাংলাভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ পেরিয়ে ১১ বছরে পা রাখল বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন। ‘দৃষ্টি জুড়ে দেশ’ স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে চ্যানেলটি। এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাভিশন।
এর মধ্যে আজ সকাল ৯টায় সরাসরি সংগীতানুষ্ঠান ‘১১তম বর্ষে পদার্পণ’ দিয়ে শুরু হবে বর্ষপূর্তির বিশেষ আয়োজন। এরপর দিনের বিভিন্ন সময় প্রচারিত হবে এক দশকে বাংলাভিশনের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার এক দশক’। শামীম শাহেদের উপস্থাপনায় রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে টক শো ‘আনন্দ-বেদনার কাব্য-২০১৬’। রাত ৯টা ৫ মিনিটে নাটক স্ট্রিট সিঙ্গার এবং ১১টা ২৫ মিনিটে টেলিছবি ওয়াও প্রচারিত হবে। পরদিন অর্থাৎ ১ এপ্রিল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দেখানো হবে সংগীতশিল্পী মমতাজের পালাগানের অনুষ্ঠান ‘দয়া করে বলো গুরু’।