১১ বছরে বৈশাখী টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছেন আমন্ত্রিত অতিথিরা
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছেন আমন্ত্রিত অতিথিরা

আজ ১১ বছরে পা রেখেছে বৈশাখী টিভি। এ উপলক্ষে গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।

আজ রোববার বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে দ্বিতীয় দফায় কেক কাটেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। এ সময় মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ, শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি টিভির পর্দায় আছে নানা অনুষ্ঠান।


নানা চড়াই-উৎড়াই, সাফল্য আর সংকটে বৈশাখী টিভির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম।