১২ বছর আগের সেই শিমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সুমাইয়া শিমু প্রথম অংশ নিয়েছিলেন ২০০০ সালে। সেলিম চৌধুরীর গাওয়া একটি গানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এখনো তা স্পষ্ট মনে আছে শিমুর। তিনি বলেন, ‘এটি আমার অভিনয়জীবনের একেবারের প্রথম দিকের কাজ। তখন ইত্যাদির মতো জনপ্রিয় একটি অনুষ্ঠানে সুযোগ পাওয়া আমার মতো নতুনদের জন্য ছিল বড় ঘটনা। অনেক বছর পর আজ আবার সেই গানটি দেখতে পাব। ভাবতেই কেমন যেন লাগছে।’বিটিভিতে আজ সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে পুনঃপ্রচার করা হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।