১২ লাখ ডলারে জন লেননের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটলসের প্রতিষ্ঠাতা সদস্য জন লেননের লেখা ‘এ ডে ইন দ্য লাইফ’ গানের এবার স্বত্ব বিক্রি হতে যাচ্ছে। আর গানটির নতুন স্বত্বাধিকারী হবে সুদবি নামের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান। ১৯৬৭ সালে ‘সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’ অ্যালবামের এ গানটির মূল্য উঠেছে ১২ লাখ ডলার। রোলিংস্টোন সাময়িকীর মতে, বিটলসের বিখ্যাত ‘এ ডে ইন দ্য লাইফ’ গানটি এ পর্যন্ত প্রচারিত সেরা ৫০০ গানের মধ্যে ২৬তম অবস্থানে আছে। তা ছাড়া বিটলসের ‘সার্জেন্ট পেপারস লোনলি হার্টস ক্লাব ব্যান্ড’ অ্যালবামের এ গানটি চারবার গ্র্যামি পুরস্কারও পায়। সুদবির মতে, ২০০৫ সালে বিটলসের আরেকটি গান ‘অল ইউ নিড ইজ লাভ’ ১০ লাখ ডলারে বিক্রি হয়।