১২ লাখ ডলারের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও ভক্তকুলের মন নাড়া দিয়ে যায় জন লেননের গান। জনপ্রিয় ব্যান্ড বিটলসের প্রয়াত এই তারকার লেখা একটি গান ১২ লাখ ডলারে বিক্রি হয়েছে। সম্প্রতি লেননের নিজ হাতে লেখা ‘এ ডে ইন লাইফ’ গানটি নিলামে তোলা হয়। কাগজের দুই পিঠে নীল কালিতে লেখা গানের লাইনগুলোর ওপর লাল কালির কলম দিয়ে কিছু কাটাকুটির চিহ্ন আছে। গানটির ক্রেতার নাম জানা যায়নি। এর আগে ২০০৫ সালে বিটলসের ‘অল ইউ নিড ইজ লাভ’ গানটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ওয়েবসাইট।