১২ লাখ ৫০ হাজার টাকা জিতেছেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব খান-অপু বিশ্বাস ও চঞ্চল চৌধুরী-তিশা ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন, এ তো পুরোনো কথা। নতুন কথা হচ্ছে, দুই জোড়া তারকাই এ অনুষ্ঠানে খেলে জিতেছেন ১২ লাখ ৫০ হাজার টাকা করে। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় দেশ টিভিতে দেখা যাবে শাকিব খান-অপু বিশ্বাস ও চঞ্চল চৌধুরী-তিশার খেলা। সঞ্চালকের ভূমিকায় ছিলেন আসাদুজ্জামান নূর। জানা গেছে, শাকিব খান-অপু বিশ্বাস খেলায় অংশ নেওয়া ছাড়াও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন। সিনেমার অভিনয় নিয়ে কথা বলেছেন। ঈদের দিনের বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা কথা বলেছেন। এমনকি সামান্য নেচেছেনও তাঁরা।চঞ্চল-তিশাও জিতেছেন ১২ লাখ ৫০ হাজার টাকা। এখানে চঞ্চল অভিনয় নিয়ে কথা বলেছেন। এ টি এম শামসুজ্জামানকে অনুকরণ করে দেখিয়েছেন। তিশা গান গাওয়ার চেষ্টা করেছেন। জানা গেছে, তারকারা তাঁদের জেতা অর্থ দান করে দিয়েছেন।