১২-১২-১২ তারিখে হাবিবের স্বাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২-১২-১২ তারিখে আসছে হাবিব ওয়াহিদের চতুর্থ একক অ্যালবাম। নাম স্বাধীন। এরই মধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। ১২-১২-১২ তারিখে স্বাধীন অডিও সিডি আকারে প্রকাশ করবে ডেডলাইন মিউজিক। তার আগে ১২ নভেম্বর থেকে অ্যালবামের গানগুলো শোনা যাবে বাংলালিংকের মিউজিক স্টেশন ৪৮৪৮-এ। বাংলালিংকের হেড অব অপারেশনস (বিটিএল অ্যান্ড সিএসআর) ইফতেখার আজম বলেন, ‘২০০৫ সাল থেকে হাবিব বাংলালিংকের শুভেচ্ছা দূত হয়েছেন। তখন থেকে হাবিব আমাদের বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন।’ হাবিব বলেন, ‘এ বছর ন্যান্সির রঙ এবং চলচ্চিত্রের গানের অ্যালবাম তুমি সন্ধ্যার মেঘমালা প্রকাশের পর শিগগিরই নতুন কোনো অ্যালবাম তৈরির পরিকল্পনা ছিল না। মাস তিনেক আগে ১২-১২-১২ তারিখটির কথা মাথায় এল। এরপর এই দিনটিতে আমার নতুন আরেকটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিই।’জানা গেছে, স্বাধীন অ্যালবামে গান থাকছে আটটি।