১২.১২.১২ তারিখে আমার বিয়ের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ইডিয়টস। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল। অভিনয় করছেন সিদ্দিক। তাঁর সঙ্গে যখন কথা হলো, জানালেন তখন তিনি মধুপুরে।মধুপুরে কী করছেন?টাঙ্গাইলের মধুপুর শহরে আমার বাসা। বাসায় এসেছি। ১২.১২.১২ তারিখে আমার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। আপনি বিয়ে করলেন কবে?এ বছরের ২৩ মে। বিয়েটা একেবারে হঠাৎ করে হয়েছিল। তাই কাউকে কিছু জানাতে পারিনি। তখন সিরাজগঞ্জে জাহিদ হাসানের সুইট মানে মিষ্টি ধারাবাহিকের শুটিং করছিলাম। আমাদের বিয়ে হয়েছিল সিরাজগঞ্জে, আমার বোনের বাসায়। আপনার স্ত্রীর নাম কী?মারিয়া মীম। স্পেনে থাকে। ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে। তা প্রায় বছর দেড়েক আগের কথা। এরপর ও ঢাকায় আসে এ বছরের ফেব্রুয়ারি মাসে। তখনই আমরা বিয়ের পরিকল্পনা করি। আপনাদের বিয়ের ব্যাপারে দুই পরিবারের সম্মতি ছিল?আমার শ্বশুর-শাশুড়ি স্পেনে থাকেন। শুরুতে তাঁরা রাজি ছিলেন না। টিভি ও চলচ্চিত্রজগতের ব্যাপারে তাঁদের নেতিবাচক কিছু ধারণা ছিল। একটা সময় তা দূর হয়। এখন দুই পরিবার আলোচনা করেই অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেছে। আপনার কি স্পেনে স্থায়ীভাবে চলে যাওয়ার ইচ্ছা আছে?মোটেই না, আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত। এখানে আমাকে সবাই চেনেন, জানেন। বেড়ানোর জন্য হয়তো স্পেনে যাব, কিন্তু ওখানে স্থায়ীভাবে থাকার কোনো ইচ্ছা নেই।আসুন, এবার আপনার নাটক নিয়ে কথা বলি। ‘ইডিয়টস’ নাটকে কাজ করতে কেমন লাগছে?দারুণ। নাটকের গল্পটি পাঁচজন তরুণকে নিয়ে। এই পাঁচ তরুণের নামের আদ্যক্ষর দিয়ে নাটকের নাম ইডিয়টস। তারা পাঁচ জায়গা থেকে এসেছে, তাদের স্বপ্ন ভিন্ন ভিন্ন। একটা জায়গায় তাদের মিল রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি এই পাঁচ তরুণের একজন। গল্পটি মজার। তাই কাজ করেও ভালো লাগছে।