১২.১২.১২ তারিখে আসেনি ‘স্বাধীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ১২.১২.১২ তারিখে বাজারে আসবে হাবিব ওয়াহিদের চতুর্থ একক অ্যালবাম স্বাধীন। সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়েও এনেছিলেন হাবিব। কিন্তু না, ১২.১২.১২ তারিখে আসেনি অ্যালবামটি। বাতিল করা হয়েছে স্বাধীন অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানও। গতকাল বুধবার দুপুরে হাবিব বললেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত অ্যালবামটি প্রকাশ করিনি। এবার ১৫ ডিসেম্বর স্বাধীন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।’ হাবিব আরও বলেন, ‘এ বছর ন্যান্সির রঙ এবং চলচ্চিত্রের গানের অ্যালবাম তুমি সন্ধ্যার মেঘমালা প্রকাশের পর শিগগিরই নতুন কোনো অ্যালবাম তৈরির পরিকল্পনা ছিল না। মাস তিনেক আগে ১২.১২.১২ তারিখটির কথা মাথায় এল। এরপর এই দিনটিতে আমার নতুন আরেকটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিই।’তবে ১২.১২.১২ তারিখে এবিসি রেডিও এফএম ৮৯.২-এ মুক্তি পায় স্বাধীন।