১২.১২.১২-তে মোনালিসার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। আর বিয়ের জন্য ১২.১২.১২ তারিখটিকেই বেছে নিয়েছেন তিনি। ডিসেম্বরের ১২ তারিখ সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।বিয়ের দিনক্ষণ নিয়ে মোনালিসা জানিয়েছেন, ‘১২.১২.১২ তারিখটি আমাদের সবার জীবনের জন্য এক অন্যরকম দিন। কারণ তারিখটি অনেক সুন্দর এবং বছরের পর বছর ঘুরে আসলেও এই সুন্দর তারিখের দিনটি আর কোনোদিনই ঘুরে আসবে না। সে ভাবনা থেকেই এমন চমত্কার তারিখের এই দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছি।’মোনালিসা আরও জানান, ‘এ মুহূর্তে আমি ভীষণ আনন্দে আছি। ইচ্ছে ছিল আমার প্রিয় মানুষদের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সেই ইচ্ছাপূরণ হতে যাচ্ছে। নতুন জীবনে পা দিচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি।’মোনালিসার বর ফাইয়াজ শরীফ কলাম্বিয়া ইউনিভার্সিটি অব নিউইয়র্কে পিএইচডি করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন।জানা গেছে, ১৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে মোনালিসার বৌভাত সম্পন্ন হবে। উল্লেখ্য, এ বছরের ১৭ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে খুব কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠান হয়। নিউইয়র্কে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বড় বোন মুনিরা। সে সময়ই মোনালিসা ঘোষণা দিয়েছিলেন চলতি বছরে শেষ দিকের একটি সুন্দর দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। প্রতিশ্রুতি রাখতে গিয়েই ১২.১২.১২ তে বিয়ে করতে যাচ্ছেন।