১২টি ইংরেজি চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ হওয়ায় আমদানি করা ১২টি পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল করেছে সরকার। সেই সঙ্গে বাংলাদেশে এ চলচ্চিত্রগুলোর প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১২টি ইংরেজি ছবি হচ্ছে: ট্রিপল ক্রস, ক্রাউসিং টাইগার হিডেন ড্রাগন, এক্স মেডুসা, ইনভেস্টিগেশন অব ডেথ, ব্যাড বয়েজ, সি আই কোড নেম এলেক্সা, টাইগার ক্লোজ, মিশন ইম্পসিবল-৩, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান—ডেড ম্যান’স চেস্ট, ডু অর ডাই, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অ্যাট ওয়ার্ল্ড অ্যান্ড এবং ডেজা ভু। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথকুমার সরকার বলেছেন, বাতিল করা চলচ্চিত্রগুলো দেশের কোনো সিনেমা হলে প্রদর্শিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।