১২তম একক নিয়ে ফাহমিদা নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম একক অ্যালবাম প্রকাশিত হওয়ার পর পরই নিজের ১২তম এককের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। নতুন এই অ্যালবামটির কথা ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। আর সংগীতায়োজন করছেন ফোয়াদ নাসের বাবু।ক্যারিয়ারের ১২তম একক অ্যালবামের কাজ সম্পর্কে ফাহমিদা নবী বলেন, `অ্যালবামটির` কাজ আসলে ২০০৭ সালে শুরু করেছিলাম। কিন্তু সেলিম আল দীনের কথা ও সুরে `আকাশ ও সমুদ্র অপার...` অ্যালবামের কাজ শুরু করার কারণে এটির কাজ শেষ করতে পারিনি। অবশেষে প্রায় তিন বছরের অক্লান্ত পরিশ্রমের পর অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়া গেল। মূলত এই অ্যালবামটির কাজের জন্যই অন্য অ্যালবামগুলোর কাজ শুরুর পরই বন্ধ করে দিতে হয়েছে।`এ ছাড়া ফাহমিদা নবীর গানের স্কুল কারিগরির শিক্ষার্থীদের নিয়ে একটি মিশ্র অ্যালবামের কাজ শিগগিরই শুরু করবেন বলে জানা গেছে।সদ্য প্রকাশিত অ্যালবাম সম্পর্কে ফাহমিদা নবী বলেন, `গানগুলো করার প্রথম দিকে সেলিম আল দীন আমাকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তা ছাড়া আধুনিক গানে বৈচিত্র আনারও একটা চিন্তা ছিল তার তার । এ নিয়ে তিনি প্রায়ই কথা বলতেন। পুরো অ্যালবামে আমি সেটা ধরে রাখার চেষ্টা করেছি।`ফাহমিদা নবী আরও বলেন, `অ্যালবামটির গানগুলোতে জীবনবোধের একটা ব্যাপার আছে। প্রায় তিন বছর ধরে তঁার গানগুলো নিয়ে যথষ্টে চিন্তা-ভাবনাও করতে হয়েছে। তবে অ্যালবামটি প্রকাশের জন্য ব্র্যাক ব্যাংক আমাকে যে সহযোগিতা করেছে, তার জন্য মোহাম্মদ এ আলীর (রুমী ভাই) কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।`