১৩ ডিসেম্বর থেকে বিজয় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জয় সর্বকালের বাংলা, জয় সর্বধর্মের বাংলা, জয় সর্বমানবের বাংলা’ স্লোগান নিয়ে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় জোটের এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। তিনি জানান, ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকার ১৩টি মঞ্চে চলবে উৎসবের কার্যক্রম।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গোলাম কুদ্দুছ ও ঝুনা চৌধুরী বক্তব্য দেন। সম্মেলন সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।