১৩ বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় করছেন শ্রীদেবী। এবারও তিনি নায়িকা। ছবির নাম মি. ইন্ডিয়া টু। ছবিটি প্রযোজনা করছেন তাঁর স্বামী বনি কাপুর। ১৯৯৬ সালে বিয়ের পর চলচ্চিত্র অঙ্গন থেকে সরে দাঁড়ান শ্রীদেবী। মন দেন সংসারে। স্বামী আর দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার। মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রাখেন শ্রীদেবী। ১৯৭৫ সালে প্রথম মুক্তি পায় তাঁর অভিনীত হিন্দি ছবি জুলি। তামিল মেয়ে শ্রীদেবী হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত হিন্দি ছবির সংখ্যা ৬৪। শ্রীদেবী জানান, স্বামীর অনুরোধে তিনি আবার চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।